নয়ন হোসেন,
ঠাকুরগাঁও জেলা,প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে মৌখিক (ভাইভা) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসনিক ভবনে এ ভাইভা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে এ ভাইভা আয়োজন করা হয়।
ভাইভা বোর্ডে বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করেন। সকাল থেকেই উপজেলা প্রশাসনিক ভবনে চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল পরিবেশে পর্যায়ক্রমে সকল প্রার্থীর ভাইভা সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল জনবল নির্বাচনের লক্ষ্যে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে ভাইভা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগ দক্ষতা, দায়িত্ব পালনের সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা মূল্যায়ন করা হয়।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ নিয়োগ কার্যক্রমে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও দক্ষ প্রার্থীদের নির্বাচন করা সম্ভব হবে। তাদের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে।