মামুন হোসেন খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয় মাদক ও চোরাচালানকে জিরো টলারেন্স ঘোষণা করেন। তারই ধরাবাহিকতায় পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) ইমরান।
সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ২৫/১০/২০২৬ তারিখ ১৬.৪৫ ঘটিকায় ঘটনাস্থল সদর থানাধীন পৌরসভাস্থ শান্তিরমোড়ে এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সীতে অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য কথিত হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করে। পলাতক মাদক ব্যবসায়ি (তদন্তের স্বার্থে নাম উল্লেখ করা হতে বিরত থাকা হয়েছে) অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে ঢাকা মিরপুর প্রেরণ করার জন্য বুকিং দিয়ে যায় মর্মে জানা যায়। পলাতক মাদক ব্যবসায়িকে গ্রেফতারী অভিযান চলমান আছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন