মোঃ জাকির হোসেন খান ' টিপু'
প্রতিনিধি
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বাইপাস টু ভান্ডারিয়া মহাসড়ক ও বাইপাস টু কাঠালিয়া মহাসড়কে অটো বাইক,মাহেন্দ্র গাড়ি যাত্রীর নেশায় সড়ক দখল করে রয়েছে।
রাজাপুর বাইপাস টু কাঠালিয়া যে মহাসড়কটি রয়েছে সেখানের ত্রিমোহনায় সড়কে অটো বাইক, মাহেন্দ্র গাড়ি অবস্থান করছে ফলে গাড়ি পাসিং ও যাত্রীদের দুর্ভোগের স্বীকার অব্যাহত রয়েছে এবং যে কোন সময় প্রাননাশের দুর্ঘটনা হয়ে যেতে পারে।
হয়তো কোন মহলের ছত্রছায়ায় মহাসড়কটি গাড়ি রেখে দখলের উপক্রম চলছে তবে কাহাদের ছত্রছায়ায় অবৈধ ভাবে গাড়ি রেখে মহাসড়ক দখল করা হইতেছে তাহা জানা যায় নি।
এমতাবস্থায় সড়ক নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা ও প্রশাসনের দৃস্টি আকর্ষণ করছি উপরোক্ত রাজাপুর বাইপাস ত্রি- মোহনার দিকে সু-নজর দিয়ে জনজীবনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার বিহিত ব্যাবস্হার দাবি জানাই।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন