মোঃ খাইরুল ইসলাম নিজস্ব,
প্রতিবেদক গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং জিআর চাল, আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং বিএনপি পরিবারের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা, কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানার আওতাধীন ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, গাজীপুর সদর উপজেলা প্রশাসন এবং কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি, কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে এ বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন এবং কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে এবং কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এবং কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
এ সময় কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করা হয়। পাশাপাশি জিআর চাল, আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজামণ্ডপের প্রতিনিধিদের সহযোগিতার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ অটুট রাখার বিষয়টিও এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও সহায়তা প্রদানের এ উদ্যোগে অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন