সিলেট জেলা প্রতিনিধি: আব্দুল হামিদ রানা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) আদর্শ, জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক সংগঠন জিয়া সংসদের সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এ দুই কমিটি অনুমোদনের মধ্য দিয়ে বিশ্বনাথে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম. জহুরুল ইসলাম মখর, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান এবং সিলেট জিয়া সংসদের দপ্তর সম্পাদক কবি এস.পি. সেবুর সুপারিশক্রমে কমিটি দুটির অনুমোদন দেন সিলেট জেলা জিয়া সংসদের সভাপতি রোটারিয়ান চেয়ারম্যান এম. এ. রহিম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল। বিশ্বনাথ উপজেলা জিয়া সংসদের আহ্বায়ক কমিটি
অনুমোদিত বিশ্বনাথ উপজেলা জিয়া সংসদের আহ্বায়ক কমিটিতে আব্দুল হামিদ রানাকে আহ্বায়ক এবং মো. তাজেক আলীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সাইফুল খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিলাল উদ্দীন দিলাল, মো. বাবুল মিয়া, মো. বশির উদ্দীন ও আব্দুল হান্নান। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলী আহমদ আলী, মো. রকিবুল ইসলাম, দিলোয়ার হোসেন দিলু, মো. শাহিন আলম, মোহাম্মদ সেলিম, ফয়েজ আহমদ, তাহমিদ আহমদ ও আব্দুর রহমান।নবিশ্বনাথ পৌর জিয়া সংসদের আহ্বায়ক কমিটি
বিশ্বনাথ পৌর জিয়া সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটিতে হেলাল আহমদ জাবেদকে আহ্বায়ক এবং জুবের আহমদকে সদস্য সচিব করা হয়েছে। মো. ইসলাম উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. কামরুল ইসলাম, মো. আমীর আলী ও সাইজুল ইসলাম সাইদুল। পৌর কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইমরান আলী, নাজিম উদ্দিন, হানিফ খা, কামরান আলী, আব্দুল আলীম, জাকারিয়া আহমদ, বাবুল মিয়া ও এনাম মিয়াসহ অন্যরা। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা
জিয়া সংসদের বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের ফলে স্থানীয় পর্যায়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন, নতুন সদস্যদের সম্পৃক্তকরণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও অবদান নিয়ে গবেষণামূলক কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্বশীল নেতৃত্ব, পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে নতুন কমিটিগুলো বিশ্বনাথে জিয়া সংসদের কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করতে সক্ষম হবে। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন