মামুন হোসেন খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. আনারুল হক (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১টা ১০ মিনিটে সদর মডেল থানাধীন দেবীনগর ইউনিয়নের মিরটুলী গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মিরটুলী গ্রামের নিজ বসতবাড়ি থেকে মো. আনারুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আনারুল হক মিরটুলী গ্রামের আফসার আলীর ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন