মামুন হোসেন খানচাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুজন (১৮) ও সাব্বির আহমেদ (১৯) নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে দিয়ার ধাইনগর সংলগ্ন মহানন্দা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহিপুর ভাটোপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুজন ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীর দিয়ার ধাইনগর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যান তারা। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে নদীতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গোবরাতলা ইউনিয়নে নদীতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাটি দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন