মমিনুর ইসলাম মিলনটাঙ্গাইল,
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। জেলা পুলিশের সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সভায় বিগত মাসে পাওয়া বিভিন্ন আবেদন ও সমস্যার বিষয়ে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভায় পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি, মনোবল চাঙ্গা করা এবং দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।
এ ছাড়া পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্যদের বিদায় উপলক্ষে তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। সভায় মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইলসহ জেলার সব সার্কেল কর্মকর্তা, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন