সাইফ উল্লাহ, ধর্মপাশা (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিভিন্ন পদে মনোনয়ন ফরম বিক্রি ও সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা বিএনপির উদ্যোগে এসব মনোনয়ন ফরম বিক্রি করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, ২য় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, ৩য় যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম বিএসসি, কমিটির সদস্য নেহাল উদ্দিন, মামুনুর রশীদ শান্ত, আব্দুল মতিন মির্জা ও মাহবুব আলম হাদিস। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ও সাইফুল ইসলাম কাঞ্চন, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এবং সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মাদ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৫ জন, সহসভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহসাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সব মিলিয়ে মোট ১৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন