মামুন হোসেন খান,চাঁপাইনবাবগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে মাদকবিরোধী কঠোর অভিযানে নাচোল থানা পুলিশ ১৩.৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গতরাতে রাত ৮টা থেকে শুরু হওয়া অভিযান রাত ১১টা পর্যন্ত নাচোল থানার সূর্যপুর ও মুরাদপুর এলাকায় পরিচালিত হয়। অভিযানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, এসআই জিয়াউর রহমানসহ থানার ১১ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য সরাসরি অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশের এ অভিযানে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করেন। অভিযানের সফলতায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নাচোল থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের পুরস্কারের ঘোষণা দেন।
এ সময় পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন