ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
মকবুল হোসেন, ময়মনসিংহ,
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ঈশ্বরগঞ্জ থানাধীন আঠারোবাড়ি রায়বাজার গরুহাটা এলাকায় নান্দাইল চৌরাস্তা থেকে কেন্দুয়াগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন
১. মো. ফারুক মিয়া (২৭), পিতা, মৃত মেহের আলী, সাং, ভাটিচর নওপাড়া, ইউনিয়ন, রাজিবপুর, থানা, ঈশ্বরগঞ্জ, জেলা—ময়মনসিংহ।
২. মো. আনোয়ার হোসেন (৩২), পিতা, মো. হেলিম মিয়া, সাং—চরশ্রীরামপুর মাঝপাড়া, ইউনিয়ন—বেতাগৈর, থানা—নান্দাইল, জেলা—ময়মনসিংহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন