এনামুল হক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১-দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচির দ্বিতীয় ধাপে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকা থেকে লংমার্চের যাত্রা শুরু হয়। লংমার্চের যাত্রাপথে সিরাজগঞ্জ জেলা ১১-দলীয় ঐক্যের উদ্যোগে দুপুরে হাটিকুমরুল মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়। হাটিকুমরুল মোড়ের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা মো. শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
পথসভায় ১১-দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও সিরাজগঞ্জ জেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য দেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনসহ ১১-দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও সিরাজগঞ্জ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, “গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন”— এই ৮ দফা দাবিতে দেশব্যাপী লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।
ঢাকা থেকে রংপুর অভিমুখী এই লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের হাটিকুমরুলে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন