মোঃ মুক্তাদির হোসেনস্টাফ রিপোর্টার
গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে সাবেক এই সংসদ সদস্যের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাংগঠনিক যোগাযোগ ও বিভিন্ন কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় আখতারুজ্জামানের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে ডিবির একটি দল গুলশানের বাসভবনে অভিযান চালায় এবং তাকে হেফাজতে নেয়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত আখতারুজ্জামানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।