মোঃ আব্দুর রাজ্জাক,কুড়িগ্রাম ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ২ নম্বর শিমুলবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলামের উদ্যোগে মাসব্যাপী দাওয়াতি ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মসজিদকেন্দ্রিক সুধী সমাবেশ, উঠান বৈঠক, বাড়ি বাড়ি গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে ইসলামের মৌলিক অনুশাসন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সৎ ও আমানতদার নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
গণসংযোগের সময় পুরুষ ও নারী দাওয়াতি টিমের সদস্যরা বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষক, তরুণ সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পৃথক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ গঠন, দুর্নীতি ও মাদকমুক্ত পরিবেশ তৈরি এবং নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মাসব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে লিফলেট বিতরণ, পথসভা ও কর্মসূচির পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলামের পক্ষ থেকে বলা হয়, ইসলামের মৌলিক নীতি, ন্যায়পরায়ণতা, জবাবদিহিতা ও সৎ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে শিমুলবাড়ী ইউনিয়নে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করতে চান।
মাসব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল বলে আয়োজকরা জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন