ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং নাগরিক সচেতনতা জাগ্রত করার লক্ষ্যে কক্সবাজারের রামু উপজেলায় আগামী ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Walk for Justice, Against Fascism’ শীর্ষক পদযাত্রা ও রান কর্মসূচি। ‘অমর ৩৬ জুলাই’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচি ভোর ৫টা ৩০ মিনিটে অংশগ্রহণকারীদের সমবেত হওয়ার মাধ্যমে শুরু হবে। এরপর সকাল ৫টা ৫০ মিনিটে উদ্বোধনী বক্তব্য ও অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে পদযাত্রা ও রান শুরু হবে।
নির্ধারিত রুট অনুযায়ী অংশগ্রহণকারীরা চৌমুহনী–ফরেস্ট অফিস–চৌমুহনী সড়কপথ অতিক্রম করবেন। কর্মসূচি শেষে সমাপনী বক্তব্য, সম্মাননা স্মারক প্রদান, ফটোসেশন এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আয়োজকদের মতে, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতির বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
এ উপলক্ষে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষকে পদযাত্রা ও রান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানিয়েছেন আয়োজকরা।