মোস্তাক আহমেদ বাপ্পি,বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুরে নিঃস্বার্থ সামাজিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দুপুর ১২টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম. সফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আলী আকাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলোকুট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর আলম, সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার লোকমান হোসেন, গোর্কণ ঘাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন