মামুন হোসেন,
চাঁপাইনবাবগঞ্জ,
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু ও পেশাদারভাবে পালনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দুই দিনব্যাপী “পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান ও প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক, এএসপি (প্রবেশন)সহ প্রশিক্ষণে অংশ নেওয়া পুলিশ সদস্যরা।
প্রশিক্ষণে স্থানীয় সরকার নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি এবং নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের করণীয়, আইনগত বিষয় এবং সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে বলে সংশ্লিষ্টরা জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন