স্টাফ রিপোর্টার: মোঃ আমিনুল ইসলামেরপাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিতঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৭৫/১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর ১০ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল হোসেন সহো বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন