চাঁপাইনবাবগঞ্জ জেলা,প্রতিনিধি, মামুন হোসেন খান
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুই অভিযানে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, একটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়। ১৪ সেপ্টেম্বর সকাল ৭টা ১৫ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২২ বোতল চকোপ্লাস সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করে।
এর আগে ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে বাখেরআলী বিওপির টহলদল সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান চালিয়ে মো. হুমায়ুন (২৯) নামে একজনকে ৪১ পিস ভারতীয় ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ আটক করে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার ১০০ টাকা। আটক ব্যক্তি ও জব্দ মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, পুশইন প্রতিরোধ ও মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন