মামুন হোসেন খান, চাঁপাইনবাবগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জসিম শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে সদর মডেল থানার আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সংলগ্ন বারঘরিয়া-লক্ষীপুর সড়কের পাশে একটি সেলুনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ অধিকারীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় জসিম শেখের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার জসিম শেখ বারঘরিয়া কাজীপাড়া এলাকার মোঃ ডিপু শেখের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন