মো. কামাল সিকদার,ঝালকাঠি,
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংগঠনের সভাপতি পদে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা তরিকুল ইসলাম মুনকে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় একাধিক নেতাকর্মী ও তরুণ ছাত্রসমাজ। দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ বছর ধরে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন তরিকুল ইসলাম মুন। রাজনৈতিক সংকট ও আন্দোলনের বিভিন্ন সময়েও তিনি মাঠে সক্রিয় ছিলেন। আন্দোলন করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও দলীয় কর্মসূচিতে তার নিয়মিত অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি করেছে বলে দাবি স্থানীয়দের।
তরিকুল ইসলাম মুন ২০১০ সালে রাজাপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। এরপর ২০১৪ সালে উপজেলা ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক, ২০১৬ সালে ক্রীড়া সম্পাদক এবং ২০১৮ সালে ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালে গঠিত রাজাপুর উপজেলা ছাত্রদলের কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়ক এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি আনুগত্যের কারণে রাজাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে তরিকুল ইসলাম মুনের একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। তরুণ কর্মীদের মতে, বর্তমান সময়ে উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী করতে অভিজ্ঞ ও সক্রিয় নেতৃত্ব প্রয়োজন।
স্থানীয় একাধিক তরুণ কর্মী বলেন, কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকেন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকেন—এমন নেতৃত্বই তারা প্রত্যাশা করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তরিকুল ইসলাম মুনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে নেতৃত্বে আনা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। তৃণমূল নেতাকর্মীদের অভিমত, দলের কঠিন সময়ে যারা মাঠে সক্রিয় ছিলেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের ত্যাগ ও সাংগঠনিক ভূমিকা মূল্যায়ন করা প্রয়োজন। তাদের প্রত্যাশা, কোনো ধরনের প্রভাব বা লবিংয়ের পরিবর্তে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে রাজাপুর উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে।
এদিকে, রাজাপুরের তৃণমূল নেতাকর্মী ও তরুণ সমাজ এখন উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে তরিকুল ইসলাম মুনকে রাজাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন