মোছা. পারভীন আক্তারনিজস্ব প্রতিবেদক
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদার ও মোতালেব সরকার, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম এবং পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আনন্দ মিছিল ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন