মোস্তাক আহমেদ বাপ্পীবিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় মানুষরতন সামাজিক সংঘের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় আলহাজ্ব বেগম নুরুন্নাহার কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানুষরতন সামাজিক সংঘের সভাপতি মাহমুদুল হক তৌহিদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি খন্দকার আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালগাঁও কালিসিমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বেগম নুরুন্নাহার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিবুল্লাহ, আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের জিলানী এবং সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মুহাম্মদ সেলিম হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় মানুষরতন সামাজিক সংঘের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। মানুষরতন সামাজিক সংঘের এমন উদ্যোগকে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন