ধর্মপাশা (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক লিয়াকত আলী। উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান নেতা আব্দুল মোতালিব খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মাহবুবুল আলম হাদিস, সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল, সুখাইর রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নয়ন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চন ও মির্জা শাহ আলম।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মজুমদার, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী বেপারী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সালাম শিকদার, পিপুল মিয়া সরকার, বিএনপি নেতা মোজ্জামেল হক বকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোতালিব খান বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের চেয়ারম্যান তারেক রহমান এবং দেশের অধিকারকামী জনগণের প্রতি শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী। দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক এটাই প্রত্যাশা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন