মোঃ কামাল শিকদারঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে ঝালকাঠি-১ আসনের জনপ্রিয় নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জনাব গোলাম আজম সৈকত উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের অতীতের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতারা। শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন