মোস্তাক আহমেদ বাপ্পি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমিনপুর রিকশা স্ট্যান্ডে ‘মঠের গোড়া টু গোকর্ণ ঘাট ইজিবাইক ড্রাইভার শ্রমিক ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছাদেকুর রহমান ছাদু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান পুষ্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়া।
আলোচনা সভায় ইজিবাইক ড্রাইভার শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে চালকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন মো. সাইফুল ইসলাম, মো. গোলাপ মিয়া, মো. শাহিন মিয়া এবং জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তফা মিয়া বলেন, ইজিবাইক চালকদের যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাছির মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামির মিয়া, মো. বাবুল মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক আমিনি, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান কদর মাহবুব সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, মো. আজিজুর রহমান আজিজ এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হক।
এ সময় জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. বাবুল চৌধুরী, দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা রিকশা ও ইজিবাইক শ্রমিক দলের সভাপতি মো. জারু মিয়া, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মো. রমজান মিয়া, জেলা শ্রমিক দলের অর্থবিষয়ক সম্পাদক মো. আলী মিয়া, রাসেল খন্দকার, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক মো. হাফিজ মিয়া, সদস্য মো. হারুন, ছাত্রদল নেতা ফাহিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ড রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিক দলের সভাপতি মজিবুর মিয়া, সাধারণ সম্পাদক আয়ুব মিয়াসহ এলাকার শতাধিক ইজিবাইক চালক ও শ্রমিক সভায় অংশ নেন।
সভাপতি ছাদেকুর রহমান ছাদুর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শেষ হয়।