নয়ন হোসেনঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গভীর রাতে অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ মোছা. তসলেমা আকতার (৪০) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৪ আগস্ট) রাত আড়াইটার দিকে বালিয়াডাঙ্গী থানার পারুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তসলেমা আকতারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক তসলেমা আকতার পারুয়া গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবার ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন