মোঃ আমিনুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামের জহুরুল মোল্লার পুকুরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত লুৎফর রহমানের ছেলে মো. জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (৪৭) এবং একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. মোফাজ্জেল মন্ডলের ছেলে মো. মুন্তাজ মন্ডল (৪৬)। তাদের দুজনেরই বাড়ি ভেড়ামারা থানার নওদাপাড়া এলাকায়।
দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন