নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে হরিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের ক্ষেত্রে এ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশপ্রেম, সততা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বীরদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের ত্যাগ, সংগ্রাম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনাকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।