বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বেনাপোল প্রতিনিধি | মনির হোসেন যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপি ক্যাম্পের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৯টি শাড়ি, একটি কম্বল, ৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায়…
এর পর পৃষ্ঠা ২
